বিদেশি ব্যয়বহুল সফটওয়্যারের ওপর দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নির্ভরতা কমিয়ে দেশীয় তরুণদের মাধ্যমে বিশ্বমানের ‘সাস’ (SaaS) প্ল্যাটফর্ম তৈরির যুগান্তকারী আইডিয়া নিয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত ‘1ম গ্লোবাল রোবটিকস অ্যান্ড ইনোভেশন চ্যাম্পিয়নশিপ (GRIC) 2026’-এর স্টার্টআপ লিগে রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে দেশের উদীয়মান ভেঞ্চার বিল্ডার প্রতিষ্ঠান ‘Shikkha IT Limited’।
বর্তমানে দেশের নিউজ পোর্টাল, এসএমই এবং করপোরেট খাতগুলো সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে বড় ধরনের সংকটে রয়েছে। বিদেশি প্ল্যাটফর্মগুলোর সাবস্ক্রিপশন ফি অত্যন্ত চড়া। উদাহরণস্বরূপ, ‘জোহো’ (Zoho)-এর মতো বিদেশি প্ল্যাটফর্মে 10 জনের একটি Teamের জন্য মাসিক খরচ প্রায় সাড়ে চারশ ডলার বা 54 হাজার টাকার বেশি, যা দেশের ছোট বা মাঝারি ব্যবসাগুলোর জন্য বহন করা কঠিন। অন্যদিকে, দেশীয় সফটওয়্যারগুলো সাধারণত প্রজেক্ট-ভিত্তিক হওয়ায় সেগুলোতে দীর্ঘমেয়াদি আপডেট, আধুনিক ইউজার ইন্টারফেস (ইউআই) বা মোবাইল অপTeamাইজেশন থাকে না। ফলে দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাধ্য হয়ে পাইরেটেড বা ফ্রি টুলসের দিকে ঝুঁকছে।
এই বিশাল শূন্যস্থান পূরণের লক্ষ্যেই কাজ শুরু করেছে Shikkha IT Limited। প্রতিষ্ঠানটির মূল কার্যক্রম এগোচ্ছে 'ভেঞ্চার বিল্ডার' মডেলে, যা দুটি ধাপে কাজ করে। প্রথম ধাপ হলো ‘টেক বাংলাদেশ 2.0’। এটি 9 মাসের একটি বিশেষায়িত প্রোগ্রাম, যেখানে তরুণদের ইঞ্জিনিয়ারিং, Design, Marketing, প্রোডাকশন এবং অপারেশনস—এই পাঁচটি কোর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের সেরা তরুণদের নিয়ে দ্বিতীয় ধাপে গড়ে তোলা হবে 'সাস স্টার্টআপ স্টুডিও'।
"আমরা কর্মী নয়, বরং গ্লোবাল মানের সফটওয়্যার নির্মাতা ও কো-ফাউন্ডার তৈরি করছি," বলেন Shikkha IT Limitedের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, “ভারতের জোহো (Zoho) যেভাবে একটি ছোট গ্রাম থেকে শুরু করে আজ বিশ্বের 150টির বেশি দেশে সফটওয়্যার সাম্রাজ্য গড়ে তুলেছে, আমাদের স্বপ্নও ঠিক তেমনই। আমরা গতানুগতিক প্রজেক্ট নয়, গ্লোবাল মানের প্ল্যাটফর্ম বানাতে চাই, যা হবে আধুনিক, নিরাপদ এবং দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে।”
Shikkha IT Limited এর এই বিশাল কর্মযজ্ঞের নেতৃত্বে রয়েছেন অভিজ্ঞ Technology and ব্যবসায়িক পেশাদাররা। সিইও মো. আতিকুল ইসলাম এর আগে সেমিইন্ডিয়া প্রজেক্ট লিমিটেড, ফুডপান্ডাসহ বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং সরকারের ‘হার পাওয়ার’ প্রজেক্টে যুক্ত ছিলেন। চেয়ারম্যান মো. জুলহাস ক্রিয়েটিভ আইটি ও এডভয় বাংলাদেশের মতো প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন এবং ডিরেক্টর (ফাইন্যান্স) হিসেবে রয়েছেন জয় চৌধুরী। এছাড়া প্রতিষ্ঠানটি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (RJSC) সরকারি দপ্তরের পূর্ণাঙ্গ অনুমোদনপ্রাপ্ত।
খুব শিগগিরই নিজস্ব রিসার্চ Teamের মাধ্যমে যাচাইকৃত নিজেদের তৈরি প্রথম ‘সাস’ (SaaS) প্রোডাক্ট নিয়ে দেশের কয়েকটি শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ও করপোরেট প্রতিষ্ঠানের সাথে পাইলট টেস্টিংয়ে যাচ্ছে Shikkha IT Limited। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারে 'মেইড ইন বাংলাদেশ' সফটওয়্যার রপ্তানি করে রেমিট্যান্স আনাই এখন Team Shikkhaর মূল লক্ষ্য।